অধ্যক্ষ
মোহাম্মদ জামাল হোসেন মজুমদার
অধ্যক্ষ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
‘’ অধ্যক্ষের বানী’’
প্রিয় সুধী/শিক্ষার্থীবৃন্দ
মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার অন্যতম উদ্দেশ্য জীবনকে ধর্মীয় , নান্দনিক, আনন্দময়, ও অর্থবহ করে তোলা এবং সেই সাথে শিক্ষার্থীকে জীবিকা অর্জনের উপযোগী যোগ্য, সৃষ্টিশীল ও মানবিক মানুষে পরিনত করা। একইসঙ্গে পরিবর্তনশীল প্রেক্ষাপটে শিক্ষার্থীকে একজন জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, সংবেদনশীল দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষার উদ্দেশ্য।
আমাদের স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি লালনকারী , সৎ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, বিজ্ঞানমনস্ক, আত্ববিশ্বাসী, দক্ষ, সৃজনশীল ও সুখী একটি প্রজন্ম তৈরির লক্ষ্যে রূপকল্পটি নির্ধারিত হয়েছে। যারা স্বকীয়তা বজায় রেখে অপরের কল্যানে নিবেদিত হওয়ার পাশাপাশি সমাজের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষ সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানে সচেষ্ট হবে।
একই সঙ্গে সৃজনশীলতা ও রুপান্তরযোগ্য দক্ষতা অর্জনের মাধ্যমে উৎপাদনশীল নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল নিশ্চিত করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অবদান রাখতে পারবে। এছাড়াও বিশ্বায়নের প্রেক্ষাপটে আত্বপরিচয়ের বহুমাত্রিকতাকে স্বাগত জানিয়ে অভিযোজনে সক্ষম বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
প্রতিষ্ঠানটি ‘’চরাঞ্চলের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন শীর্ষক প্রকল্প” অন্তর্ভূক্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, গভর্ণিং বডির সদস্যবৃন্দ এবং অভিভাবকসহ সকলে সরকারের রূপকল্প (Vision) বাস্তবায়নে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
জাতীয় পতাকা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।
বিস্তারিত